শিরোনাম

পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পাসপোর্টে আবারও ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা চালু করা হয়। এ সময় পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। এখন থেকে পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরায়েল শব্দ নিযুক্ত করা হবে।

তিনি বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনার এক্সট্রাডিশনের জন্য চিঠি পাঠিয়েছি অনেক আগে। আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হোন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুয়া, ব্যাটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আলাদা একটা আইন প্রণয়ন হাতে নিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ, আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা একদম মান্ধাতা আমলের। সেই আইনটাকে আমরা রিপিল করে একটা যুগোপযোগী আধুনিক অপরাধ আর কি বর্তমানে যে সমস্ত হয়, যে অনলাইন জুয়া, অফলাইন জুয়া, ইন্টারনেটের মাধ্যমে ব্যাটিং ইত্যাদি অপরাধের ধরন বেড়েছে, সবগুলোকে এড্রেস করে আমরা যুগোপযোগী একটা আইন আনতে পারবো।

/এসবি/