শিরোনাম

বিরোধীদলীয় এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর
সংসদ অধিবেশনে কথা বলছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্তান ও ঈদগাহের জন্য ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ দিয়েছেন।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমি সংসদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সদস্যদের আসনগুলোতে (সিটি কর্পোরেশন বাদ দিয়ে) প্রায় ২০ কোটি টাকার মসজিদ, গোরস্তান ও ঈদগাহের জন্য ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করেছেন।

/এফআর/