দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৩: ১৮

দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা– বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ও নিরপেক্ষ ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই মন্তব্য করে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে সেবা পেতে মানুষকে আর অযথা ভূমি অফিসে ঘুরতে হবে না। অথবা দুর্নীতি বা হয়রানির শিকারও হবে হবে না।
পরবর্তীতে ভূমি ভবন থেকে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘ভূমি সেবামেলা-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবামেলা-২০২৬’ শুরু হয়েছে। যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলার এবারের মূল প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।’
ভূমি মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরিকদের নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা হবে।

/এফআর/

ভূমিসেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর