ভূমিসেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর

ভূমিসেবা মেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টা ১৯ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন তিনি। পরে ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী এ ‘ভূমি সেবামেলা-২০২৬’ শুরু হয়েছে। যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলার এবারের মূল প্রতিপাদ্য- ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ।’
ভূমি মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নাগরিকদের নতুন সেবার সঙ্গে পরিচিত এবং সরাসরি সেবা প্রদান করা হবে।
এদিকে, ভূমিসেবা মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনে বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টারও ঘুরে দেখেন তিনি।

দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী