ফ্যামিলি কার্ড বিতরণে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের আগে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের মধ্যে ‘ফ্যামিল কার্ড’ বিতরণের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ১৫ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। কমিটিকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ওই প্রজ্ঞাপনে কমিটির কর্মপরিকল্পনা সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের একটি উপযুক্ত পরিকল্পনা ও সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনে ব্যবস্থা নেবে।
কমিটির কার্যপরিকল্পনা সম্পর্কে আরও বলা হয়েছে, ‘সুবিধাভোগীদের ডাটাবেজ (তথ্যভান্ডার) তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানা তথ্যভান্ডার (ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ) আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করবে।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
এর আগে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন।