গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাবেশে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু আছে, চালু থাকবে।গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে, গুম-খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে আমরা রক্ত দিয়েছিলাম-গণতন্ত্রের জন্য, ফ্যাসিবাদকে রুখে দেওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমরা সেভাবেই রাজপথে থাকবো।

তিনি বলেন, আমরা চাই শেখ হাসিনা আসুক, প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হোক। এসে সাজা ভোগ করুক অথবা আপিল করার সুযোগ থাকলে আপিল করুক। আওয়াজ দিয়ে লাভ নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের চেয়ে পার্শ্ববর্তী বহু দেশে জ্বালানির দাম কয়েকগুণ বাড়ানো হয়েছে। যেহেতু বর্ডারে তেল পাচার হয়ে যাচ্ছে, আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের বাধ্য হয়ে তেলের দাম কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। সেজন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার দুঃখ প্রকাশ করছেন।

/এসবি/