শিরোনাম

বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি

বিশেষ প্রতিনিধি
বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি
ঈদের চাঁদ

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের( কায়কোবাদ) সভাপতিত্ব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, হিজরি ১৪৪৭ সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হয়। এছাড়া দেশের বিভিন্ন জেলা কমিটি বৈঠক করবে। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায় কীনা? তা নিয়ে বৈঠক করা হবে। দেশের অন্য কোনো স্থানে চাঁদ দেখা গেলে তা জাতীয় কমিটিকে জানাতে হয়।