সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

সদরঘাটে বুধবার (১৮ মার্চ) সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তকরণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুল ইসলামকে আহ্বায়ক এবং সহকারী সচিব মোঃ মেহেদী হাসানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ-এর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ এহতেছানুল হক ফকির ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা।
বুধবার সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা-ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ নামক একটি লঞ্চের সঙ্গে ঢাকা-দৌলতদিয়া-যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট-৩’ নামক লঞ্চের সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে। পাশাপাশি, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।