বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া

সিজেডএন ডেস্ক

বাংলাদেশিদের খাদ্যাভ্যাসে নিত্যদিনের মেন্যু হয়ে উঠেছে পোলট্রি। গরুর মাংসের তুলনায় অনেক কম দামে পাওয়া যায় বলে ঘরে-বাইরে এর ব্যবহার ব্যাপক। বিয়ে বাড়িতে, হোটেল ও রেস্টুরেন্টের বিভিন্ন মেন্যু অথবা বোনভোজনে পোলট্রির বিকল্প মেলা ভার। তবে আপনি জানেন কি, এই পোলট্রি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে? বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষ করা পোলট্রি। যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামার ক্যাম্পাইলোব্যাক্টার নামের একটি বিপজ্জনক ব্যাকটেরিয়ার বিস্তার লক্ষ্য করা গেছে। এই ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়া, রক্তে সংক্রমণ এবং কিছু ক্ষেত্রে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
গবেষণায় দেখা গেছে, গত ৩৫ বছরে বাণিজ্যিকভাবে পালন করা মুরগির মধ্যে ক্যাম্পাইলোব্যাক্টার ব্যাকটেরিয়ার উপস্থিতি প্রায় ১০০ গুণ বেড়েছে। অপর্যাপ্তভাবে রান্না করা বা দূষিত মুরগির মাংসে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। গত বছর যুক্তরাজ্যে প্রায় ৭০ হাজার মানুষ এই ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ রোগী এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠলেও গুরুতর সংক্রমণের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিছু গবেষণায় উঠে এসেছে, এই সংক্রমণের সঙ্গে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
গবেষণায় দেখা গেছে, শিল্পকারখানার আদলে পরিচালিত বৃহৎ পোলট্রি খামারের পরিবেশে মুরগির মধ্যে এই ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে বাজারে পৌঁছানোর আগেই বিপুল সংখ্যক মুরগি সংক্রমিত হচ্ছে।
গবেষকরা বলছেন, নিবিড় খামার ব্যবস্থাপনাসহ মানুষের সৃষ্টি করা বিভিন্ন পরিবেশগত পরিবর্তন সংক্রামক রোগের উদ্ভব ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই ঝুঁকি কমাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পোলট্রি খামারের ব্যবস্থাপনায় উন্নতি আনা এবং মুরগির মাংস সঠিকভাবে সংরক্ষণ ও ভালোভাবে রান্না করার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: সামা টিভি

খাবারের সঙ্গে শরীরে ঢুকছে মাইক্রোপ্লাস্টিক, জেনে নিন ঝুঁকি কমানোর উপায়