ডিপোতে চাকরি দেবে স্কয়ার গ্রুপ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ডিপোতে চাকরি দেবে স্কয়ার গ্রুপ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিপো পরিচালনা বিভাগে টেকনিশিয়ান (ফ্রিজার) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ০৬ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: টেকনিশিয়ান (ফ্রিজার)

বিভাগ: ডিপো পরিচালনা

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্যাকেজ প্রদান করা হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

যোগ্যতা: রেফ্রিজারেশন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কারিগরি সনদসহ ডিপ্লোমা বা এসএসসি। কোল্ড-চেইন অপারেশন, রেফ্রিজারেশন বা সংশ্লিষ্ট কারিগরি কাজে দক্ষতাসহ কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/