চাকরি দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, ১৩ জেলায় নিয়োগ

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
চাকরি দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, ১৩ জেলায় নিয়োগ
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। (ছবি: সংগৃহীত)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড

পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ

লোকবল নিয়োগ: ৪৩ জন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নেত্রকোনা, নোয়াখালী, শেরপুর, সিলেট।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মোটরসাইকেল ভাতা, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা ও বকেয়া আদায়ের ওপর কমিশন, টি/এ, ডি/এ এবং আরো অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর

যোগ্যতা: ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি। মোটরসাইকেল থাকা আবশ্যক। কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

/এবি/