শিরোনাম

মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন স্থাপনায় হামলা ইরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন স্থাপনায় হামলা ইরানের
ইরানের একটি ড্রোন

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রসমূহ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এই হামলায় কুয়েতের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর জ্বালানি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই হামলায় বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের ছিল।

তারা আরও জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের নির্বোধ প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেবে না এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত ইসলামী বিপ্লবের মহৎ আদর্শকে রক্ষা করবে।

/জেএইচ/