আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত?
সিজেডএন ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৯০ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ দুপুর ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণ ও রূপার দাম কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, হলমার্ককৃত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২২ হাজার টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এদিকে, রূপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, হলমার্ককৃত ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ভ্যাটসহ ৪ হাজার ৬০৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৯ টাকা।
এর আগে, সবশেষ সোমবারও (৬ জুলাই) দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়। সে সময় ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩ বার, আর কমেছে ৪৫ বার। এছাড়া ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

একলাফে স্বর্ণের দাম কমলো ৩২৬৬ টাকা