বসুন্ধরা সিটি শপিং মলে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি

নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। অভিযানে পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
বিএসটিআই জানায়, বসুন্ধরা সিটিতে অবস্থিত আলমাস সুপারশপে অভিযান চালান। অভিযানে ওই দোকানে পরীক্ষণ ও ছাড়পত্রবিহীন নিম্নমানের শিশু খাদ্য, যেমন: চকলেট, ফ্লেভার ড্রিংস, গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্য এবং কসমেটিক বিক্রির প্রমাণ পায় আদালত। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউস নিম্নমানের কসমেটিক বিক্রির প্রমাণ পান আদালত। এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। এ সময়ে বিএসটিআইয়ের পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মোঃ সাফায়েত হোসেন ও আহসান হাবিব খান।
বিএসটিআই জানায়, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে ভোক্তাদের কেনাকাটার সময় বিএসটিআই-এর অনুমোদিত ও মানসম্মত পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।

বিএসটিআইয়ের নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক