মধ্য গাজায় ধ্বংসস্তূপ থেকে ১২৯ জনের দেহাবশেষ উদ্ধার

সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্য গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ১২৯ জন ফিলিস্তিনির মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা। শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধারকারী দলগুলো নুসেইরাত শরণার্থীশিবির, আজ-জাওয়াইদা এবং দেইর আল-বালাহ এলাকার ধসে পড়া ৩৯টি ভবনে এ তল্লাশি চালায়।
মধ্য গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক রামি আল-আইদি জানান, ভবনগুলোর নিচে ২৩৩ জন মানুষ চাপা পড়ে নিখোঁজ রয়েছেন বলে তাদের কাছে খবর ছিল। তাদের খুঁজতে উদ্ধারকর্মীরা টানা ৫৩ দিন ধরে মোট ৪১০ ঘণ্টা কাজ করেছেন।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক রেডক্রস কমিটির অর্থায়নে পরিচালিত এ উদ্ধার অভিযানের দ্বিতীয় ধাপ এরই মধ্যে শেষ হয়েছে। তবে উদ্ধার হওয়া ১২৯ জনের বাইরে বাকি নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৭৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ১৯৪ জন। ইসরায়েলের টানা বিমান, স্থল ও নৌ হামলায় পুরো গাজা উপত্যকার প্রায় ৮০ শতাংশ অবকাঠামোই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: আল জাজিরা

ইরানের গোপন ভূগর্ভস্থ মিসাইল সিটি পরিদর্শনে আইআরজিসি প্রধান