ডিসেম্বরের শুরুতেই বিদায় নেবে পৃথিবীর নতুন ‘মিনি মুন’

সিটিজেন জার্নাল ডেস্ক

পৃথিবীর চারপাশে এখন সাময়িকভাবে ঘুরছে ছোট্ট একটি অতিথি, যাকে জ্যোতির্বিজ্ঞানীরা ডাকছেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ নামে। প্রায় দুই মিটার বা ছয় ফুট চওড়া এ পাথুরে বস্তুটি এপ্রিলে পৃথিবীর মহাকর্ষীয় টানে আটকা পড়ে। তবে বেশিদিন থাকছে না এটি। ডিসেম্বরের শুরুতেই পৃথিবীর টান কাটিয়ে আবার সূর্যের চারপাশে নিজের চেনা পথে ফিরে যাবে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অক্টোবরের শেষ দিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এর নাম দিয়েছে ২০২৬ কিউকিউ৮। এর আগেও পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে আসা কয়েকটি বস্তুকে মিনি মুন বলা হয়েছে। যেমন ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীর আশপাশে ছিল। যদিও ‘মিনি মুন’ জ্যোতির্বিজ্ঞানের কোনো আনুষ্ঠানিক শব্দ নয়।
মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর কাছে এ ধরনের ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর উপস্থিতি অস্বাভাবিক নয়। যেকোনো সময় পৃথিবীর কাছে একটি মিনি মুন থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর আশপাশে অবস্থান করে। কোনো কোনো সময় একাধিক বস্তুও থাকতে পারে।
বস্তুটি প্রথম নজরে আসে আগস্টে, হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কির চোখে। তখন তিনি এর নাম রেখেছিলেন সার২৯০১। ২০২০ সাল থেকে প্রতিটি পরিষ্কার রাতে কাছাকাছি থাকা গ্রহাণু খুঁজছিলেন সারনেস্কি। শুরুতে এটিকে সাধারণ গ্রহাণুই মনে হয়েছিল, কিন্তু কক্ষপথের হিসাব কষতেই আসল চমক বেরিয়ে আসে।
আকার এতই ছোট ও অনুজ্জ্বল যে এটি প্রাকৃতিক কোনো গ্রহাণু নাকি অকেজো কোনো কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযানের ভাঙা অংশ, তা নিশ্চিত হতে কয়েক সপ্তাহ লেগে যায়। অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় থাকা ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ দিয়ে সৌর বিকিরণে এর গতিপথের বদল পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি প্রাকৃতিক বস্তুই।
পৃথিবীর জন্য এটি কোনো বিপদ ডেকে আনবে না বলেই জানিয়েছেন গবেষকেরা। পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা নেই, আর কোনোভাবে বায়ুমণ্ডলে ঢুকে পড়লেও ছোট হওয়ায় আকাশেই পুড়ে বা ভেঙে যাবে। ধারণা করা হয়, এ ধরনের বেশিরভাগ ক্ষুদ্র গ্রহাণু আসে মঙ্গল আর বৃহস্পতির মাঝের গ্রহাণুপুঞ্জ থেকে। সময়ের সাথে অন্য মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় টানে এদের কক্ষপথ বদলে পৃথিবীর কাছে চলে আসে।
সূত্র: সিএনএন

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত: ন্যাটো কি জবাব দেবে