ইমরানকে জেল থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

সিজেডএন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এই তথ্য জানিয়েছে।
ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি ও তার দল।
বেশ কিছু পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্টের আদেশে ৭৩ বছর বয়সী ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি শহীদ ওয়াহিদ বলেন, ‘মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই আদেশ দিচ্ছি।’ ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। এতে হৃদরোগ, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞসহ ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক থাকবেন।
এ বিষয়ে অবশ্য দেশটির তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

চীন-বাংলাদেশ সীমান্তে সামরিক সক্ষমতা বাড়াতে ভারতের উদ্যোগ