পাকিস্তানে অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে থারপারকার জেলার একটি সরকারি চিকিৎসা কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা এক অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাতে ঘটা এ ঘটনায় এক রোগী এবং তার স্বজনদের পাশাপাশি চিকিৎসা কেন্দ্রের কয়েকজন কর্মীও মারা গেছেন।
জেলা পুলিশ প্রধান আরিফ আজিজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি চিকিৎসা কেন্দ্রের চত্বরেই পার্ক করা ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা খলিল আবরো বলেন, রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করার সময় বিস্ফোরণটি ঘটে।সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ফুটেজে দেখা যায়, দরজা খোলা অবস্থায় একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি একই সঙ্গে এর কারণ নির্ণয়ের জন্য দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পাকিস্তানে চিকিৎসা কেন্দ্রে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে আগস্টে রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে এসি বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতক প্রাণ হারায়।
সূত্র: এনডিটিভি

ইরানে ৫ শতাধিক পরমাণু বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া