শিরোনাম

যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান পাকিস্তানের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান পাকিস্তানের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং দ্রুত পরিবর্তিত নিরাপত্তা প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে সংঘাত প্রশমনে পাকিস্তানের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন কায়া কাল্লাস। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।

আলোচনায় ইসহাক দার জোর দিয়ে বলেন, অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা আরও বৃদ্ধি ঠেকাতে সংশ্লিষ্ট সব পক্ষের উচিত যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি কঠোরভাবে মেনে চলা। তিনি কূটনৈতিক সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্বারোপ করেন।

/এমআর/