সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
সিটিজেন ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর রাস তানুরায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলের কাছে সংঘটিত এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, তা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সংবাদ সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিভিন্ন সরকারি সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে সৃষ্ট সাম্প্রতিক সংঘাতের কারণে প্রায় চার মাস ধরে কার্যক্রম সীমিত থাকার পর গত শুক্রবার পারস্য উপসাগরে অবস্থিত আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা টার্মিনালে পুনরায় অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু হয়।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম জোরদার করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি কার্যকর হওয়ার আগে অঞ্চলটির অন্যান্য জ্বালানি উৎপাদনকারী দেশের মতো সৌদি আরবও তেল ও গ্যাস রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
এ অবস্থায় আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনা দেশটির জ্বালানি খাত ও সামুদ্রিক তেল পরিবহন কার্যক্রমের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।