শিরোনাম

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৯৭ জন গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৯৭ জন গ্রেপ্তার
ইরানে গুপ্তচরবৃত্তি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে ইরানে ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরআইবি সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, আটককৃতদের মধ্যে দক্ষিণ-পূর্ব ইরান থেকে গ্রেপ্তার হওয়া ১৩ জন সরাসরি গুপ্তচর হিসেবে কাজ করছিলেন। চক্রটি দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হত্যাকাণ্ড মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিল বলে ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ইরাক সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম ইরানে সক্রিয় পাঁচটি সশস্ত্র ভাড়াটে সৈন্যদল নির্মূল করতে সক্ষম হয়েছে। এসব গোষ্ঠী সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় দেশটির উত্তরাঞ্চলীয় আলবুর্জ প্রদেশেও বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সেখানে শত্রুদের নেটওয়ার্কগুলোতে যুদ্ধের ফুটেজ ও স্পর্শকাতর তথ্য পাঠানোর অভিযোগে আরও ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সার্বিকভাবে ইরানের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর মদতপুষ্ট এসব নেটওয়ার্ককে নিষ্ক্রিয় করার মাধ্যমে তারা একটি বড় ধরণের জাতীয় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/