শিরোনাম

খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী কয়েক দিনে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

রবিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি।

এতে বলা হয়েছে, তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ইরানের ইসলামী বিপ্লবের সাবেক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজে তেহরানে হাজারো শোকাহত মানুষ অংশ নিয়েছেন। এ জানাজার নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। এতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে শুধু শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে শহীদ বোশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হুদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে শহীদ নেতা আলী খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

এর আগে শনিবার (৪ জুলাই) ভোরে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সোমবার (৬ জুলাই) তেহরানে মূল জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে এবং বৃহস্পতিবার মাশহাদে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বুধবার (৮ জুলাই) ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালাতেও তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

/এসবি/