জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরানকে ‘নরকে’ পাঠানোর কথা বলেন ট্রাম্প।

ভাষণে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে চুক্তি হলে দেশটি পুনর্গঠন ও উন্নয়নের সুযোগ পেতে পারে। আর চুক্তি না হলে ইরানকে নিশ্চিহ্ন করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বিবেচনা করতে হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেবো, যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?’

ট্রাম্পের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বকে পারমাণবিক অস্ত্রধারী একটি হুমকি থেকে রক্ষা করবে। ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান ট্রাম্প।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে শান্তিচুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

ভেনেজুয়েলা নিয়েও বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি তৈরি হতে দেওয়া হবে না।

/টিই/