যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প: জো রোগান

সিটিজেন ডেস্ক

ইরান যুদ্ধকে ‘পাগলামি’ আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্ট সঞ্চালক জো রোগান। তিনি বলেছেন, মার্কিন নাগরিকেরা ভাবছেন- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে এ নিয়ে ‘প্রতারণা’ করেছেন।
রোগানের মতে, ট্রাম্প নির্বাচনের সময় যে ধরনের নীতি প্রচার করেছিলেন, এ যুদ্ধ ঠিক তার উল্টো।
রোগান বলেন, ‘এটি স্রেফ উন্মাদনা বলে মনে হচ্ছে।’ ২০২৪ সালের নির্বাচনে জো রোগান ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন।
এই পডকাস্টার বলেন, ‘ট্রাম্প নির্বাচনের আগে প্রচার চালিয়েছিলেন, তিনি আর যুদ্ধ চান না। প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থহীন যুদ্ধ বন্ধ করার। অথচ এখন আমরা এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছি, যার কোনো সুনির্দিষ্ট কারণও আমাদের জানা নেই।’
জনমত জরিপ বলছে, অধিকাংশ মার্কিন এই যুদ্ধ পছন্দ করছেন না। যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রিপাবলিকানরা বেশ চাপে পড়েছেন।
ইরানের সঙ্গে যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরুদ্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ এ পথ দিয়েই যায়।
স্পটিফাইতে রোগানের অনুষ্ঠান ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট।