ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন সম্ভাবনা

সিটিজেন ডেস্ক

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর আলোচনার একটি বড় বাধা দূর হতে পারে বলে মনে করছেন ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আল আকবর দারেইনি।
ইরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তিনি প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র সত্যিই কোনো সমঝোতায় পৌঁছাতে আগ্রহী কি না।
তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের কট্টর ইসরায়েলপন্থীরা এমন শর্ত চাপিয়ে দিচ্ছিল, যা ইরান আগেই প্রত্যাখ্যান করেছে।
দারেইনি বলেন, লেবাননের যুদ্ধবিরতি বৃহত্তর আলোচনার পথে একটি বাধা দূর হয়েছে। কারণ তেহরান এই আঞ্চলিক সংঘাতকে পরস্পর সংযুক্ত হিসেবে দেখে। তিনি একে ‘একতাবদ্ধ ফ্রন্ট’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘হয় সকলের জন্য নিরাপত্তা থাকবে, নয়তো কারোরই থাকবে না।’
‘হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে,’ যোগ করেন তিনি।
দারেইনি আরও বলেন, ইরান একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত রয়েছে। তবে অতীতে আলোচনার সময় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘ইরানের পিঠে ছুরি মেরেছে’ বলে অভিযোগ করেন তিনি।
সূত্র: আল জাজিরা