পশ্চিম তীরে সেনা সংখ্যা বাড়ালো ইসরায়েল, ‘বাফার জোন’ তৈরির অভিযোগ

সিজেডএন ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই অঞ্চলে মোতায়েন করা সামরিক ব্যাটালিয়নের সংখ্যা বাড়িয়ে ২৬-এ উন্নীত করা হয়েছে। তবে ইসরায়েলের চ্যানেল ১২ এ শক্তিবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ বা ব্যাপ্তি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।
সামরিক উপস্থিতি বাড়ানোর খবরের পাশাপাশি ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের নতুন নিয়ন্ত্রণের তথ্য সামনে এসেছে। ফিলিস্তিনের প্রাচীর ও বসতি প্রতিরোধ কমিশন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের আল-বিরেহ শহরের প্রায় ১৫ ডুনাম (১.৫ হেক্টর) জমি দখল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থাটির মতে, আল-বিরেহের পূর্বে জাবাল আল-তাওয়িল এলাকায় গড়ে ওঠা একটি অবৈধ বসতিকে ঘিরে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি নিরাপত্তা পথ তৈরির লক্ষ্যেই এ জমি দখল করা হয়েছে।
কমিশন আরও উল্লেখ করেছে, এ পদক্ষেপের মাধ্যমে বসতিটির চারপাশে কার্যত একটি নতুন বাফার জোন গড়ে তোলা হচ্ছে। প্রাথমিক মানচিত্র মূল্যায়ন অনুযায়ী, সামরিক আদেশের মাধ্যমে সরাসরি ১৫ ডুনাম জমি দখল করা হলেও এর প্রভাব আরও ব্যাপক। বিদ্যমান বসতি ভবন এবং নতুন পথের মাঝে থাকা ৩৮০ ডুনামেরও বেশি (৩৮ হেক্টর) জমিতে ফিলিস্তিনিদের অবাধ চলাচলের অধিকার রুদ্ধ হয়ে পড়েছে।
ফিলিস্তিনি কমিশনের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়্য। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের নেওয়া জমি অধিগ্রহণ নীতিরই ধারাবাহিকতা। এ সময়ের মধ্যে বসতিগুলোর চারপাশে বাফার জোন গড়তে অন্তত ৪৬টি সামরিক আদেশ জারি করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

গাজার ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার-CznNewsLab-890cdf-256x144.webp)