লটারিতে ১ লাখ দিরহাম করে জিতলেন দুই বাংলাদেশি

সিজেডএন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে ‘বিগ টিকিট’-এর ড্রতে এক লাখ দিরহাম করে জিতেছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ টিকিট’-এর ২৮৯ নম্বর সিরিজের সান্ত্বনা পুরস্কারের ড্রতে এই দুই বাংলাদেশি অর্থ জিতেছেন। তাঁদের একজন সবুজ মো. দেলোয়ার মুন্সি। শখের বশে টিকিট কিনে এবারই প্রথম পুরস্কার পেলেন তিনি।
৩২ বছর বয়সী সবুজ প্রায় সাড়ে সাত বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে চার বছর আগে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর থেকে নিয়মিত টিকিট কিনলেও এর আগে কখনো পুরস্কার পাননি।
সর্বশেষ কেনা টিকিটটি যে তাঁকে বিজয়ী করেছে, ফোনে এই খবর পাওয়ার পর তা বিশ্বাসই করতে পারছিলেন না সবুজ। পরে নিশ্চিত হওয়ার পর আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন তিনি।
পুরস্কারের অর্থ দিয়ে নিজের দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি আমিরাতে জীবনযাত্রার মান উন্নত করার পরিকল্পনা করেছেন সবুজ। তাঁর মতে, ‘বিগ টিকিট’ সাধারণ মানুষকে বড় অঙ্কের অর্থ জেতার সুযোগ করে দেওয়ার একটি ভালো উদ্যোগ।
২৮৯ নম্বর সিরিজের ওই ড্রতে মোট পাঁচজন বিজয়ী হয়েছেন। তাঁদের প্রত্যেকে এক লাখ দিরহাম করে পেয়েছেন। অন্য চার বিজয়ীর মধ্যে রয়েছেন আরেক বাংলাদেশি আরিফুজ্জামান শুভ এবং ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল ও শরৎ শশীধরন। সব মিলিয়ে ওই ড্রতে পুরস্কারের পরিমাণ পাঁচ লাখ দিরহাম।
আগস্টে থাকছে আরও বড় পুরস্কার
‘বিগ টিকিট’ কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্ট মাসে গ্রাহকদের জন্য আরও বড় পুরস্কার জেতার সুযোগ রাখা হয়েছে। এ মাসের আয়োজনের মাধ্যমে মোট ২৬ জন বিজয়ী নগদ অর্থ ও বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ পাবেন।
এর পাশাপাশি ‘দ্য বিগ স্পিন’-এর মাধ্যমে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ থাকছে।
আগামী ৩ সেপ্টেম্বর সরাসরি সম্প্রচারিত ড্রয়ের মাধ্যমে আগস্টের বড় পুরস্কার ঘোষণা করা হবে। ওই ড্রতে একজন বিজয়ী পাবেন ১ কোটি ৫০ লাখ দিরহাম। একই দিন আরও পাঁচজনকে এক লাখ দিরহাম করে দেওয়া হবে।
এ ছাড়া আগস্ট মাসজুড়ে সাপ্তাহিক ই-ড্রয়ের মাধ্যমে আরও চারজন বিজয়ীকে ২৫ হাজার দিরহাম করে দেওয়া হবে। নির্ধারিত দিনগুলোতে সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বিগ টিকিট’-এর ইউটিউব চ্যানেলে এসব ড্র সরাসরি সম্প্রচার করা হবে।
আগস্টে ‘বিগ টিকিট’ কিনলে গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে ‘দ্য বিগ স্পিন’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বরের লাইভ ড্র থেকে তিনজন প্রতিযোগী নির্বাচন করা হবে। পরে ৩ অক্টোবর তাঁরা ১০ লাখ দিরহামের পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশ নেবেন।
নগদ অর্থের পাশাপাশি বিলাসবহুল গাড়ি জেতার সুযোগও থাকছে। আগামী ৩ সেপ্টেম্বর ‘ল্যান্ড রোভার ডিফেন্ডার’-এর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নিসান প্যাট্রোল’-এর ড্র।
সূত্র: গালফ নিউজ