সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮
কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর

সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এতে একজন নিহত ও আহত হয়েছেন আরও অন্তত আটজন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ।

বিবৃতিতে বলা হয়, হামলায় বিমানবন্দর এলাকার বেশ কিছু স্থাপনা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে ঠিক কী ধরনের হামলা চালানো হয়েছে এবং এই হামলার পেছনে কারা জড়িত– এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হয়েছিলেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ আন্তর্জাতিক রুটগুলোতে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। রিয়াদের সেই ক্ষত শুকানোর আগেই এবার দাম্মামের বিমানবন্দরটিতে হামলা ও হতাহতের ঘটনার খবর পাওয়া গেলো।

সূত্র: আলজাজিরা

/এফআর/