রবিবার সুপ্রিম কোর্টে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (২৫ অক্টোবর) আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সাধারণ আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ উপলক্ষে সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন বাগান ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ আইনজীবীদের আপ্যায়নের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।