লেবাননে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিকসহ নিহত ৫
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০: ৩১

সাংবাদিক আমাল খলিল। ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতি দেশটিতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে আরও চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বুধবার (২২ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলের প্রথম দফার হামলায় দুই বেসামরিক আরোহী প্রাণ হারান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বেরিয়ে আসা দুটি যানবাহন লক্ষ্য করেই তারা এ হামলা চালিয়েছে।
আল জাজিরার সাংবাদিক হেইডি পেট জানান, প্রথম হামলার খবর পেয়ে স্থানীয় সংবাদমাধ্যম আল আখবারের ২ সাংবাদিক আমাল খলিল এবং জয়নাব ফারাজ আত-তিরি গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে অবস্থানের সময় গ্রামের একটি ভবনে ইসরায়েল পরবর্তী দফার বিমান হামলা চালালে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ওই এলাকায় ইসরায়েলের লাগাতার হামলার কারণে রেড ক্রস ও উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দীর্ঘক্ষণ বেগ পেতে হয়।
পরবর্তীতে ধ্বংসস্তূপ থেকে সাংবাদিক আমাল খলিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বলে তার প্রতিষ্ঠান নিশ্চিত করেছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় জয়নাব ফারাজকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর চালানো এ প্রাণঘাতী ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস।
সূত্র: আল জাজিরা

/এমএকে/