ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা নয়, মিত্রদের অবস্থান স্পষ্ট চায় আমিরাত

সিটিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সেনা বা সামরিক সরঞ্জাম নয় বরং মিত্র দেশগুলোর অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের আগ্রাসন’ শুরুর পর বিভিন্ন বন্ধুপ্রতিম দেশ যোগাযোগ রাখছে। এতে বোঝা যাচ্ছে কে প্রকৃত সমর্থন দিচ্ছে আর কে শুধু বক্তব্যেই সীমাবদ্ধ থাকছে।
গারগাশের বলেন, সংযুক্ত আরব আমিরাত কঠিন পরিস্থিতি মোকাবিলা ও সহ্য করার সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ করেছে। তবে এ মুহূর্তে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সংকটের সময় কোন দেশগুলো সত্যিকারের পাশে থাকবে, সে বিষয়ে স্পষ্টতা পাওয়া।
তার সর্বশেষ এই মন্তব্যের দুই দিন আগে দেওয়া এক্স পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যৌথ আরব ও ইসলামি প্রতিষ্ঠানগুলো কোথায়?’ বিশেষ করে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সূত্র: আল জাজিরা