৩০ দিন ইরানের হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ: আরাঘচি

সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনাকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়। এর প্রতিশোধ হিসেবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা ব্যবস্থা হিসেবে রবিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার পর আগামী ৩০ দিন হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় অন্য কোনো পক্ষকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে তেহরান।
বাগদাদে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।
এদিকে গত কয়েক দিনের টানা উত্তেজনার পর পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে। আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশ পুনরায় আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করে পাল্টা হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে ৪৮টি যান চলাচল পর্যবেক্ষণ করেছে।
আল জাজিরার ওপেন সোর্স ইউনিট যান চলাচল পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে।
২৬ জুন (শুক্রবার) থেকে ২৮ জুন (রবিবার) পর্যন্ত দুটি ভিন্ন সময়ে মোট ৪৮টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।
এর মধ্যে রয়েছে ২৩টি তেল ও গ্যাস ট্যাঙ্কার এবং ৭ টি বাল্ক ক্যারিয়ার। যেগুলো লোহা, কয়লা, শস্য, সার ও সিমেন্টের মতো পণ্য পরিবহনের জন্য নির্মিত বিশেষায়িত জাহাজ। এছাড়া প্রায় ১৯টি পণ্যবাহী বা কন্টেইনার জাহাজ জলপথটি অতিক্রম করেছে।
সর্বশেষ সহিংসতা বৃদ্ধির আগে বুধবার প্রণালিটিতে মেরিন ট্র্যাফিকের রেকর্ড করা ৭০টি এবং বৃহস্পতিবারের ৫৪টি যানবাহন অতিক্রমণের তুলনায় এই সংখ্যাটি কম।
সূত্র: আল জাজিরা

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
সপ্তাহের ব্যবধানে হরমুজে জাহাজ চলাচল বেড়েছে তিনগুণ