নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের সঙ্গে জোটের ইঙ্গিত আরব নেতার

সিটিজেন জার্নাল ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে এবার বিরোধী দলগুলোর সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রভাবশালী আরব নেতা ও নেসেট সদস্য আহমাদ তিবি। আরব দলগুলোর সমন্বয়ে গঠিত পার্লামেন্টারি জোট ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান হিসেবে তিনি এ কথা জানান।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গড়ার লক্ষ্য নিয়ে বিরোধী দলগুলো ইতোমধ্যে ‘চেঞ্জ ব্লক’ নামে একটি নতুন জোট গড়ে তুলেছে। এ জোটে রয়েছে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ‘ইয়াশার পার্টি’, ইয়ার লাপিদের ‘ইয়েশ আতিদ’ এবং নাফতালি বেনেটের ‘বেয়াখাদ’-সহ বেশ কয়েকটি দল।
এক বিবৃতিতে আহমাদ তিবি বলেন, আরব দলগুলোকে বাদ দিয়ে ইসরাইলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচনে আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি তাদের জোটের জন্য একটি ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে। নেতানিয়াহু ও তার সরকারের কট্টর ডানপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতাচ্যুত করতে তারা বিরোধীদের পাশে থাকতে প্রস্তুত।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে নেতানিয়াহুর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টির মতো আসন পেতে পারে। তবে সরকার গঠনের জন্য দরকার অন্তত ৬১টি আসন। অন্যদিকে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং আরবদের রাজনৈতিক দলগুলো মোট ১৯টি আসন পেতে যাচ্ছে। এর মধ্যে তিবির জয়েন্ট লিস্ট ১২টি এবং ইউনাইটেড আরব লিস্ট ৭টি আসনে জয়ের পথে রয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামী ৪ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর

রুশ সম্পদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ওয়াশিংটন-মস্কোর আলোচনা