নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও প্রধানমন্ত্রী পদ নিশ্চিত নয়

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও প্রধানমন্ত্রী পদ নিশ্চিত নয়
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন প্রধানমন্ত্রী প্রার্থীদের পোস্টার

ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে। তবে জটিল সমীকরণের কারণে নেতানিয়াহু কিংবা গাদি আইসেনকোত- কে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন, তা এখনও অস্পষ্ট।

১২০ আসনের নেসেটে ক্ষমতার মসনদে বসতে হলে যেকোনো পক্ষকে অন্তত ৬১টি আসন নিশ্চিত করতে হবে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রায় ৯০ শতাংশ ভোট গণনার কাজ শেষ হয়েছে। এতে নেতানিয়াহুর ডানপন্থী জোট এখন পর্যন্ত ৫৩টি আসনে জয় নিশ্চিত করে এগিয়ে আছে। অপরদিকে, তাদের ঠিক পেছনেই রয়েছে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। বিরোধী প্রধান রাজনৈতিক শিবিরের ঝুলিতে গেছে ৪৮টি আসন।

এমন অবস্থায় নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে আরব দলগুলো। পূর্বাভাস বলছে, তাদের যৌথ ঝুলিতে যেতে পারে ১৯টি আসন। নেতানিয়াহু বা বিরোধী জোট- কারো পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ আরব দলগুলোই এখন ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে কিংমেকার হয়ে উঠেছে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত কোনো সমাধান না এলে ইসরায়েলে আবারও নির্বাচনের আয়োজন করতে হবে ইসরায়েলে। যদি তা ঘটে, সেক্ষেত্রে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদ পেতে পারেন। অন্তবর্তী প্রধানমন্ত্রীর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।

ইসরায়েলের সাংবিধানিক বিধি অনুযায়ী, কোনো দল বা জোট নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাদের নেতারা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ বা বৈঠকে বিজয়ী দল বা জোটের কোন নেতা সরকারপ্রধান হবেন- তা নির্ধারিত হয়। এরপর সম্ভাব্য প্রধানমন্ত্রীকে সরকার গঠন করতে ৪২ দিন সময় দেওয়া হয়।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে ইহুদি ভোটারদের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত জোরালো সমর্থন তাকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা ক্ষীণ করে দিয়েছে। এখন আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন ছাড়া আইজেনকোটের ক্ষমতায় আসার কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই। যদিও অনেক ইহুদি রাজনৈতিক নেতা তাদের সমর্থন গ্রহণের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।

ভোট গণনা অব্যাহত থাকায় ফলাফলে পরিবর্তন আসতে পারে, তবে কেন্দ্রীয়-বাম থেকে কট্টর ডানপন্থী দলগুলো নিয়ে গঠিত আইজেনকোটের জোট নির্বাচন-পূর্ববর্তী জরিপগুলোর পূর্বাভাস অনুযায়ী হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স, আল জাজিরা

/জেএইচ/