২৮ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
২৮ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
ছবি: এআই

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১৬৩৮ - যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৭৪৬ - পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।

১৭২৬ - জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশ হয়।

১৮৩১ - মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।

১৮৮৬- যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় ফ্রান্স।

১৯০৪- তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে সেন্ট লুইস পুলিশ।

১৯১৮ - চেকোস্লোভাকিয়া স্বাধীনতার ঘোষণা করে।

১৯২০ - অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।

১৯৪০- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়।

১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধে মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষর হয়।

১৯৫২ - গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬২ - শীতল যুদ্ধের সময় কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।

১৯৯১ - পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।

২০০৬ - বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথগ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে নেমে পড়েন। এতে দেশব্যাপী আওয়ামী লীগ- বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সংঘর্ষে ১৮ জন নিহত হন।

জন্ম

১৫৮৫ - কর্নেলিয়াস জান্সেন; ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।

১৬৯৬ - মরিস ডি সাক্সে; ফ্রান্সের মার্শাল জেনারেল।

১৮০৪ - পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট; বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।

১৮৬৬ - যোগীন্দ্রনাথ সরকার; প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

১৮৬৭ - ভগিনী নিবেদিতা; অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।

১৯০২ - এলসা ল্যানচেস্টার; ইংরেজ অভিনেত্রী।

১৯১৩ - ডগলাস সেয়ালে; ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক।

১৯১৪ - রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ; নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ।

১৯১৪ - জোনাস সল্ক; পোলিও প্রতিরোধক ওষুধের উদ্ভাবক।

১৯৩৮ - অ্যানা পেরি; ইংরেজ লেখক।

১৯৫৫ - বিল গেটস; মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।

১৯৫৬ - মাহমুদ আহমাদিনেজাদ; ইরানের সাবেক রাষ্ট্রপতি।

১৯৬৩ - ইরোস রামাযোটি্‌; ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।

১৯৬৭ - জুলিয়া রবার্টস; অভিনেত্রী।

১৯৮০ - অ্যালান স্মিথ; ইংরেজ পেশাদার ফুটবলার।

১৯৮৪ - ওবাফেমি মারটিন্স; নাইজেরিয়ান ফুটবলার।

মৃত্যু

০৩১২ - মাক্সেন্টিউস; রোমান সম্রাট।

১৬২৭ - জাহাঙ্গীর; মোগল সম্রাট, তিনি জিন্দাপীর হিসেবে পরিচিত।

১৭০৪ - জন লক; ইংরেজ দার্শনিক।

১৮৯৪ - রেভারেন্ড লালবিহারী দে; বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক।

১৯০০ - ম্যাক্স মুলার; বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।

১৯৩৭ - অবনীনাথ মুখোপাধ্যায়; ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা।

১৯৫২ - বিলি হিউজেস; ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭তম প্রধানমন্ত্রী।

১৯৭১ - বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান; বাংলাদেশি শহীদ মুক্তিযোদ্ধা।

১৯৭৩ - তাহা হুসাইন; মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।

১৯৯৮- টেড হিউজস; নোবেলজয়ী ব্রিটিশ কবি।

২০০২ - অন্নদাশঙ্কর রায়; স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।

২০০৫ - রিচার্ড এরেট স্মোলি; নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ।

/জেএইচ/