যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ঘোষণা, মতিঝিলে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাওয়ের ঘোষণা, মতিঝিলে সতর্ক অবস্থানে পুলিশ
যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালকের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় যুবশক্তি। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালকের কার্যালয়ের সামনে থমথমে পরিবেশ বিরাজ করছে।

এদিকে, কর্মসূচি ঘোষণা হলেও, এখনো সংগঠনটির কোনো নেতাকর্মীকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে অবস্থান করতে দেখা যায়নি। তবে কার্যালয়ের সামনে পুলিশি ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, কর্মসূচিকে ঘিরে মতিঝিলের ব্যাংক পাড়ায় জনমনে উৎসাহ ও উৎকণ্ঠা দেখা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংগঠনটির অভিযোগ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি সিন্ডিকেট জড়িত। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

এর আগে, সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে জনবল নিয়োগের অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এতে ইতোমধ্যেই পরীক্ষা বাতিল করা হয়েছে।

/এফআর/