রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, বহু ফ্লাইট বাতিল

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের রিয়াদে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে তীব্র অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। হামলার পর বিমানবন্দরটিতে সর্বোচ্চ সতর্কতা ও অচলাবস্থা জারি করায় ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানবন্দরের একটি কার্গো ভবন এবং আরামকোর দুটি জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এর আগে গভীর রাতে রিয়াদে জরুরি সাইরেন বেজে ওঠার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় সানার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন যেকোনো সৌদি সামরিক বা কৌশলগত পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার পূর্ণ বৈধ অধিকার ইয়েমেনের রয়েছে। দীর্ঘদিন ধরে চলা অবরোধ এবং সানা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি উপেক্ষা করায় এ পাল্টা অভিযান চালানো হয়েছে বলে সানার সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য যুদ্ধক্ষেত্রগুলোতেও উত্তাপ দিন দিন বাড়ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর একটি যান লক্ষ্য করে শক্তিশালী বোমা হামলা করা হয়েছে, যাতে দুই সেনা গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ওয়াদি আল-সালুকি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
অন্যদিকে, অবরুদ্ধ গাজার মাগাজি শরণার্থী শিবিরে নির্বিচার গুলিবর্ষণে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এক শিশুসহ তিন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মাঝেই আন্তর্জাতিক কূটনীতিতে কিছুটা তৎপরতা শুরু হয়েছে। আগামী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে সম্মত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সূত্র: আল মায়াদিন

পাইপলাইনে হামলা: অক্টোবরে ইউরোপে তেল পাঠাবে না সৌদি 