বাব আল-মান্দেবের কাছে সংঘর্ষে হুথি কমান্ডারসহ নিহত ৭

সিজেডএন ডেস্ক

লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হুথি বাহিনীর এক শীর্ষ কমান্ডারসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় গত কয়েক দিন ধরে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইয়েমেন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইয়েমেনের তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব ফ্রন্টে চলা এ সংঘর্ষে হুথি বাহিনীর শীর্ষ কমান্ডার ফিরাক মহসিন আল-আসার এবং তার ছয়জন সহযোগী প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে হুথি কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটির অনুসারী কর্মী ও সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে এ শীর্ষ সামরিক নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ঠিক কোন পরিস্থিতিতে বা কখন তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।
কাহবুব এলাকাটি পাহাড়ি হওয়ায় ভৌগোলিকভাবে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং এখান থেকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য অত্যন্ত সংবেদনশীল বাব আল-মান্দেব প্রণালি পরিষ্কার দেখা যায়। এ গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সম্প্রতি সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে লড়াই চরম আকার ধারণ করেছে। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ দেশের বিভিন্ন অঞ্চল দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়, যা মাঝে কিছুদিন শান্ত থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে তীব্রতা লাভ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

মধ্যপ্রাচ্য সংকটে জড়ানোর শঙ্কায় পাকিস্তান