ট্রাম্পকে হুমকি: তেহরানের রাজপথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী বিলবোর্ড

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ট্রাম্পকে হুমকি: তেহরানের রাজপথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলবিরোধী বিলবোর্ড
ট্রাম্পকে হুমকি দিয়ে বিলবোর্ড

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুশিয়ারি ও ব্যঙ্গাত্মক পোস্টার-বিলবোর্ডে এখন সরগরম ইরানের রাজধানী তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে টাঙানো হয়েছে এসব উসকানিমূলক ব্যানার।

মঙ্গলবার (৩ নভেম্বর) তেহরানের ব্যস্ততম ইনকিলাব চত্বরে এমনই একটি বিলবোর্ড সবার নজর কাড়ে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কারাগারের শিক ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডে লেখা ছিল- ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। শহরের কেন্দ্রস্থলের আরেকটি বিশাল বিলবোর্ডে ট্রাম্প ছাড়াও ছিলেন জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বেঞ্জামিন নেতানিয়াহু। ওই ছবিতে তাদের পোশাক পোড়া এবং চেহারা ক্ষতবিক্ষত অবস্থায় ফুটিয়ে তোলা হয়েছে। আর ঠিক পেছনেই আগুনে পুড়তে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। এছাড়া অন্য আরেকটি বিলবোর্ডে নেতানিয়াহুর মুখের ওপর লাল কালিতে বড় করে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়।

সংঘাত শুরুর পর থেকেই তেহরানের বিভিন্ন দেয়ালে বা চত্বরে এ ধরনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী পোস্টার দেখা যাচ্ছে। এসব প্রচারমাধ্যমের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দেওয়ার পাশাপাশি ট্রাম্পকে নিয়ে বিদ্রূপ করা।তবে কারা এ বিলবোর্ডগুলো তৈরি ও স্থাপনের উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: এনডিটিভি

/এমএকে/