আজকের স্বর্ণের বাজারদর: ২৬ নভেম্বর ২০২৬

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আজকের স্বর্ণের বাজারদর: ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণ ও রুপার অলঙ্কার

দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনার দামে আজ কী পরিবর্তন এসেছে, তা জানতে ক্রেতাদের আগ্রহের শেষ নেই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী আজকের স্বর্ণের দাম কত, ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কত এবং রুপার গহনার দামই বা কত- এসব তথ্য থাকছে এই প্রতিবেদনে। যারা আজ স্বর্ণ বা রুপার গহনা কিনতে চান, তাদের জন্য বাজারদরের সর্বশেষ আপডেট তুলে ধরা হলো।

দেশের বাজারে সর্বশেষ বুধবার (২৫ নভেম্বর) সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই দরেই বিক্রি হবে মূল্যবান এই ধাতু।

আজ স্বর্ণের ভরি কত

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা এবং ২১ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা ৬৮ পয়সা। এছাড়া ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা ২৪ পয়সা।

আজ রুপার ভরি কত

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা এবং ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম পড়বে ১ হাজার ৯২৫ টাকা।

গ্রাহকদের থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সেইসঙ্গে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

/জেএইচ/