সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিজেডএন ডেস্ক

সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শনিবার (২৫ জুলাই) সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল-সুখনা এবং পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৪ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোগুলোর অবস্থা নাজুক। ফলে মহাসড়কটিরও নিরাপত্তা মান ভালো ভালো ছিল না।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটির মধ্যে একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল এবং অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
সানার খবর অনুযায়ী, গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে সিরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। দেশটিতে মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে সড়ক দুর্ঘটনা অন্যতম বলে মন্তব্য করেছিলেন তিনি।
সূত্র: আল জাজিরা

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র