হুথিদের ওপর হামলার জন্য সৌদি যুবরাজের আবেদন নাকচ ট্রাম্পের

সিজেডএন ডেস্ক

ইয়েমেনের কৌশলগত উপকূলীয় শহর মোখা হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর তাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছিল সৌদি আরব। তবে ওয়াশিংটন সেই আবেদন নাকচ করে দিয়েছে।
অ্যাক্সিওস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটি বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হতে থাকায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরপর দুইবার যোগাযোগ করে মার্কিন বিমান হামলার অনুরোধ জানান।
ইরান ও হরমুজ প্রণালির ওপর মনোযোগ রাখার যুক্তি দিয়ে হামলার অনুরোধ প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তবে সরাসরি সামরিক হস্তক্ষেপ না করলেও হোয়াইট হাউস সৌদি বাহিনীকে সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে কার্যকর গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু সংক্রান্ত ডেটা হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য রিয়াদে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রিয়াদ ও হুথিদের মধ্যকার সংঘাত নতুন মাত্রা পেয়েছে। চলতি সপ্তাহের শুরুতে সৌদির দক্ষিণাঞ্চলের শহরগুলোতে বেসামরিক স্থাপনায় হুথিদের হামলায় ৭৩ জন আহত হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে কঠোর হুশিয়ারি দেন সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আলওয়াসিল। তিনি জানান, সৌদি আরব প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযোগকারী বাব আল-মান্দেব প্রণালির কাছে মোখার অবস্থান অত্যন্ত কৌশলগত। উল্লেখ্য, ২০২২ সালের যুদ্ধবিরতির পর কিছুদিন শান্তি বজায় থাকলেও চলতি বছরের জুলাই থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ আবারও তীব্র হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

হরমুজ নিয়ে কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির সঙ্গে ফোনালাপ