মহাকাশ থেকে দৃশ্যমান হরমুজের তেলের আস্তরণ, ধ্বংসের মুখে উপসাগরীয় বাস্তুতন্ত্র

সিটিজেন জার্নাল ডেস্ক

ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর থেকে হরমুজ প্রণালিতে তেল ছড়িয়ে পড়ার শত শত ঘটনা ঘটেছে। এটি ওই অঞ্চলের বন্যপ্রাণীর জন্য এক ভয়াবহ হুমকি তৈরি করেছে। মহাকাশ থেকেও এখন এ বিশাল কালো তেলের আস্তরণ স্পষ্ট দেখা যায়।
অক্টোবর মাস জুড়েই এ জলপথে চলামান তেলবাহী ট্যাংকারগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক মাইনের আঘাত হেনেছে, এর ফলে সমুদ্রে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মিশে গেছে। এই দূষণ পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে উপকূলীয় এলাকাগুলোকে বিষাক্ত করে তুলছে। ফলস্বরূপ, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ ও অগণিত প্রজাতির মাছের আবাসস্থলসহ সামুদ্রিক বাস্তুতন্ত্রের দীর্ঘস্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর আট মাস পর বিশ্বের অন্যতম ব্যস্ত এ তেল পরিবহন রুট এখন আক্ষরিক অর্থেই একটি রণক্ষেত্র এবং এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। নৌ অবরোধের কারণে স্থলভাগ থেকে এ দূষণের পরিমাণ সরাসরি নথিভুক্ত করা প্রায় অসম্ভব। তবে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ এবং পরিবেশ বিশেষজ্ঞ ও সামুদ্রিক জীববিজ্ঞানীদের তথ্যের ভিত্তিতে এর একটি ভয়াবহ চিত্র সামনে এসেছে। পারস্য উপসাগর ও আরব সাগরের একমাত্র সামুদ্রিক পথ এ প্রণালিটি প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক ঘাসের তৃণভূমির এক সমৃদ্ধ কিন্তু ভীষণ ভঙ্গুর আবাসস্থল। শান্তিকালীন সময়েও অতিরিক্ত জাহাজ চলাচল ও তেল উত্তোলনের চাপে থাকা এই পরিবেশ যুদ্ধের জেরে এখন চরম সংকটে। তেল পাখিদের পালক নষ্ট করে তাদের বেঁচে থাকাকে অসম্ভব করে তুলছে, আর গাছগুলোর শিকড় ঢেকে দিয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিচ্ছে।
ফ্লোরিডার নোভা সাউথইস্টার্ন ইউনিভার্সিটির সামুদ্রিক জীববিজ্ঞানী বার্নহার্ড রিগেল গত ৩০ বছরেরও বেশি সময় ধরে উপসাগর নিয়ে গবেষণা করছেন। এই যুদ্ধ এ অঞ্চলের আবদ্ধ জলরাশিতে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন তিনি। রিগেল বলেন, যেহেতু উপসাগরটি অগভীর এবং গ্রীষ্মকাল বছরের সবচেয়ে কম বায়ুপ্রবাহের সময়, তাই বায়ুমণ্ডলীয় তাপ দ্রুত সমুদ্রের তাপে রূপান্তরিত হয়। সেই তাপে প্রবাল, শৈবাল ও মাছ মারা যায়। সেখানে কোনো ঠান্ডা, গভীর জল নেই যা এ তাপের প্রভাব কমাতে পারে।
গ্রিনপিসের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালি এবং আরব সাগর জুড়ে ৫০০টিরও বেশি তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। গ্রিনপিসের পরিবেশগত দুর্যোগ ত্রাণ বিশেষজ্ঞ নিনা নোয়েল বলেন, প্রতিদিন মানচিত্রে চিহ্নিত তেল নিঃসরণের বিস্তৃতিগুলো একসঙ্গে যোগ করলে মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ বর্গ কিলোমিটার।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ট্যাংকারগুলো লক্ষ্য করে ১৩৩টিরও বেশি হামলা হয়েছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য মতে, অক্টোবরে হরমুজ প্রণালিতে ৩০টিরও বেশি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সুপারট্যাংকার জেম নং ২-এর ওপর হামলা। এরফলে ২১ মাইলের বেশি এলাকা জুড়ে তেলের আস্তরণ তৈরি করেছিল। জুনের শুরুতে ওমানের উপকূলে আরেকটি হামলায় তেলের বিস্তার ৬০০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে, ডাচ শান্তি সংস্থা প্যাক্স-এর পরিবেশ গবেষক উইম জুইনেনবার্গ জানান, মার্চ মাসে আক্রান্ত দুটি ইরানি নৌযান থেকেও মাসব্যাপী তেল চুইয়ে পড়তে থাকে।
যুদ্ধের পর থেকেই তেলের দূষণ হারা ম্যানগ্রোভ, শিডভার দ্বীপ, কেশম দ্বীপ, ওমানের মুসান্দাম জাতীয় উদ্যান এবং ইরানের মিনাব নদীর ব-দ্বীপের মতো গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী ও প্রজনন ক্ষেত্রে পৌঁছে গেছে। তবে বর্তমান পরিস্থিতিতে সঠিক ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণ করা অত্যন্ত কঠিন। ইরান ও উপসাগরীয় দেশগুলোর অনেক গবেষক ও পরিবেশবিদ জানিয়েছেন, যুদ্ধের কারণে পরিবেশগত ক্ষতি নিয়ে প্রকাশ্যে কথা না বলার জন্য স্থানীয় কর্তৃপক্ষ তাদের নির্দেশ দিয়েছে।
বেশিরভাগ হামলার জন্য আইআরজিসিকে দায়ী করা হলেও মার্কিন বাহিনীও বিভিন্ন সময়ে ট্যাংকার ও ইরানি জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, লাভান দ্বীপে সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর হামলার কারণেও তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়ে বড় ধরনের নিঃসরণের ঘটনা ঘটেছে।
সংকট মোকাবেলায় কিছু দেশ উদ্যোগ নিলেও এর সুদূরপ্রসারী ক্ষতি সামলানো বেশ কঠিন। নোয়েল বলেন, তেলের আস্তরণ অদৃশ্য হয়ে যাওয়ার অনেক পরেও তা পলি, উপকূলরেখা এবং ম্যানগ্রোভের শিকড়ে আটকে থাকতে পারে, যা সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের ক্ষতি করবে এবং মাছ ধরার ওপর নির্ভরশীল উপকূলীয় জনগোষ্ঠীকে হুমকির মুখে ফেলবে।
সূত্র: দ্য গার্ডিয়ান

যে দেশের কারণে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ইউরোপ