যে দেশের কারণে পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ইউরোপ

সিটিজেন জার্নাল ডেস্ক

রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে জার্মানি কীভাবে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, তা নিয়ে পরিষ্কার নীতিমালা তৈরি করতে বার্লিনকে চাপ দিচ্ছে ফ্রান্স। প্যারিসের আশঙ্কা, এ বিষয়টি স্পষ্ট না থাকলে ইউরোপ অজান্তেই এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জার্মানির দূরপাল্লার নির্ভুল হামলার সক্ষমতা বা ‘ডিপ প্রিসিশন স্ট্রাইক’-এর সঙ্গে ফ্রান্সের নিজস্ব পারমাণবিক কৌশলের সমন্বয় করতে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা এখন নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ফ্রান্সের মূল দুশ্চিন্তার জায়গাটা বেশ সংবেদনশীল। তারা মনে করছে, প্রচলিত সাধারণ কোনো অস্ত্র দিয়েও যদি রাশিয়ার ভেতরে আঘাত হানা হয়, তবে মস্কো সেটিকে নিজেদের অস্তিত্বের ওপর বড় ধরনের কৌশলগত হামলা হিসেবে ধরে নিতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে জানান, প্রচলিত অস্ত্র দিয়ে হামলা করেও পারমাণবিক পাল্টা আঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তার মতে, রাশিয়া যদি রণক্ষেত্রের সংকেত ভুলভাবে পড়ে, তবে অজান্তেই পরিস্থিতি ‘পারমাণবিক সীমারেখা’ ছুঁয়ে ফেলতে পারে।
এ পুরো বিষয়টির সূত্রপাত হয় মার্চে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপের মিত্র দেশগুলোকে সুরক্ষা দিতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধব্যবস্থা আরও বড় করার প্রস্তাব দেন। এরপর থেকেই জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে প্যারিসের এ কৌশলগত আলোচনা শুরু হয়।
তবে ফ্রান্সের নজর সবচেয়ে বেশি জার্মানির দিকে। এর কারণ, বার্লিন বর্তমানে ৫০০ কিলোমিটার থেকে শুরু করে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র তৈরি ও কেনার প্রক্রিয়ায় রয়েছে। এ অস্ত্রগুলো অনায়াসেই রাশিয়ার অনেক গভীরে গিয়ে আঘাত হানতে সক্ষম। ইউক্রেন যুদ্ধ এবং আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইউরোপের নিরাপত্তায় কতটা পাশে থাকবে- সেই অনিশ্চয়তা থেকেই জার্মানি ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রায় ৭৮০ বিলিয়ন ইউরো খরচের বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে।
প্যারিসের অস্বস্তি শুধু জার্মানির অস্ত্রভান্ডার নিয়েই নয়। ম্যাক্রোঁর প্রস্তাবিত ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ কৌশলের অধীনে ইউরোপের কোনো মিত্রদেশ যদি রাশিয়ায় হামলা চালায়, তবে মস্কো সেই হামলার দায় ফ্রান্সের ঘাড়েও চাপাতে পারে বলে ভয় পাচ্ছে প্যারিস। অবশ্য বার্লিনও বিষয়টি নিয়ে ইতিবাচক। জার্মানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেছেন, যুদ্ধের উত্তেজনা বাড়ার প্রতিটি ধাপ সামলাতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ‘যৌথ নীতি ও অভিন্ন বোঝাপড়া’ থাকাটা খুব জরুরি। জার্মানিও চায়, দূরপাল্লার অস্ত্র হাতে আসার আগেই সেগুলো কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে ছোড়া হবে, তা সবার সঙ্গে আলোচনা করে ঠিক করে নিতে।
এদিকে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে জার্মানির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে যুক্তরাজ্যও। এই প্রকল্পে ফ্রান্সকে যুক্ত করার কথাও ভাবা হচ্ছে। ব্রিটিশ কর্মকর্তাদের দাবি, এ ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যবস্তু কোনো সরকারি ভবন বা পারমাণবিক স্থাপনা হবে না। বরং শত্রুপক্ষের কমান্ড সেন্টার, রসদ সরবরাহের পথ, গোলাবারুদের গুদাম ও অস্ত্র কারখানার মতো সামরিক স্থাপনা ধ্বংস করাই হবে এর মূল উদ্দেশ্য।
অন্যদিকে মস্কো বরাবরই বলে আসছে, পশ্চিম ইউরোপে হামলা চালানোর কোনো ইচ্ছা তাদের নেই। তবে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো হলে বা ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত শুরু হলে পরিস্থিতি অন্য দিকে মোড় নিতে পারে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে রাশিয়া। দিন শেষে ফ্রান্স ও জার্মানির এই দৌড়ঝাঁপের মূল লক্ষ্য একটাই- দূরপাল্লার অস্ত্র ব্যবহারের এমন একটি পরিষ্কার নিয়ম তৈরি করা, যাতে সামান্য ভুল বোঝাবুঝি বা ভুল সংকেতের কারণে ইউরোপ পারমাণবিক বিপর্যয়ের মুখে না পড়ে।
সূত্র: দ্য প্রিন্ট

ফ্রান্স থেকে যেভাবে ইউরোপের ৩০ দেশে ছড়িয়েছে বিক্ষোভ