‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে: পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক

শত্রুদের নতুন কোনো হামলা থেকে বিরত রাখতে এবং দেশের নীতি ও মূল্যবোধ রক্ষা করে একটি সমঝোতায় পৌঁছানোর কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ প্রক্রিয়ায় তেহরানের কোনো ধরনের ছাড় দেওয়ার ইচ্ছা নেই। একই সঙ্গে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি থেকে দেশকে বেরিয়ে আসার ওপর জোর দিয়েছেন তিনি। শনিবার (২২ আগস্ট) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
পেজেশকিয়ান জানান, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে এবং কীভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা যায়, তা নিয়ে ইরানি কর্মকর্তারা প্রায় প্রতিদিনই আলোচনা করছেন।
তিনি মনে করেন, সংঘাত কখনোই স্থায়ী সমাধান আনতে পারে না। আবার যুদ্ধ নতুন করে শুরু হবে কি না, তা নিয়ে দীর্ঘদিনের এই অনিশ্চয়তা দেশের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। পেজেশকিয়ান বলেন, নতুন করে সংঘাতের হুমকি যতদিন বজায় থাকবে, ততদিন দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। তাই ইরানের শক্ত অবস্থান বজায় রেখে যুক্তির মাধ্যমে এ পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি

গাজায় ফুরিয়ে আসছে দাফনের জায়গা