লেবাননে যুদ্ধবিরতি নিয়ে যা বললো ইসরায়েল

সিটিজেন ডেস্ক

দুই সপ্তাহের জন্য ইরানে হামলা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতি নিয়ে এক বিবৃতি দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছে। তবে এর শর্ত হিসেবে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
নেতানিয়াহুর দপ্তর আরও জানিয়েছে, ইরান যাতে ভবিষ্যতে আর কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে ইসরায়েল। পাশাপাশি, আসন্ন আলোচনায় এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও ইসরায়েলকে জানানো হয়েছে।
তবে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, যুদ্ধবিরতিটি লেবাননসহ অন্যান্য অঞ্চলেও প্রযোজ্য হবে– যা ইসরায়েলের এই বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
সূত্র: আল জাজিরা