মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

সিটিজেন ডেস্ক

মার্কিন-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির ফরেনসিক কর্তৃপক্ষের প্রধান আব্বাস মাসজেদি আরানি। স্থানীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতের ভয়াবহতার কারণে নিহতদের প্রায় ৪০ শতাংশের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বীভৎসতা ও পারিপার্শ্বিক ধ্বংসযজ্ঞের কারণে এ শনাক্তকরণ প্রক্রিয়া বেশ জটিল হয়ে পড়েছে।
আব্বাস মাসজেদি বলেন, বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞরা দেশটির বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে ডিএনএ পরীক্ষাসহ অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অজ্ঞাত মরদেহগুলো শনাক্তে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ফরেনসিক দলগুলোর মূল লক্ষ্য হলো, দ্রুততম সময়ের মধ্যে নিহতদের পরিচয় নিশ্চিত করে মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে যথাযথভাবে হস্তান্তর করা।
সূত্র: আল জাজিরা

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো হবে না: ইরান