জঙ্গি এমপি বলায় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ হানজালার

সিটিজেন ডেস্ক

জাতীয় সংসদে প্রবেশের সময় ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে নোটিশটি উত্থাপিত হয়।
হানজালা বলেছেন, তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে।
সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, আমাকে গত ৩০ মার্চ সংসদ এলাকায় প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়া হয়। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আমি ভীষণ হেয় প্রতিপন্ন হচ্ছি। জাতীয় সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় আমার বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে।
এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর ধরে জঙ্গি শব্দ ব্যবহার করে ‘ভালো মানুষকে, দাড়িওয়ালা-টুপিওয়ালা মানুষকে’ বিভিন্ন অপবাদ দিয়ে তারা হেয় প্রতিপন্ন করছে। তিনি সরকারি ও বিরোধী দলনির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্পিকারের উদ্দেশে হানজালা বলেন, আমি চাই, আপনার মাধ্যমে প্রত্যেকেই যেন তার সম্মান নিয়ে থাকতে পারেন। কারও সম্মান ভবিষ্যতে কেউ যেন ক্ষুণ্ন করতে না পারে।
স্পিকারের মাধ্যমে হানজালার বিশেষ অধিকারের বিষয়টি অধিকতর পরীক্ষা, তদন্ত এবং প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিশেষ অধিকার-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
এর আগে হানজালা ২ এপ্রিলও সংসদে একই অভিযোগ তুলে তদন্ত দাবি করেছিলেন।