বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি ও সম্পদে আঘাতের হুমকি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানে যদি যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান চালায়, তবে ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়ানো সব মার্কিন ঘাঁটি ও সম্পদে পাল্টা হামলা চালানো হবে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শুক্রবার (৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ কড়া হুঁশিয়ারি দেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্য বা দক্ষিণ-পশ্চিম এশিয়ার বাইরেও মার্কিন বাহিনীর বহু ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম ছড়িয়ে রয়েছে। ইরানকে লক্ষ্য করে আবার কোনো পদক্ষেপ নেওয়া হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মার্কিন বস্তুগত ও অবস্তুগত সব ধরনের লক্ষ্যবস্তুতেই হামলা চালাবে ইরানি সশস্ত্র বাহিনী।
মার্কিন প্রশাসনের সামনে ৭টি শর্ত দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মেজর জেনারেল মহসিন রেজাই বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন। বৃহস্পতিবার (৫ নভোম্বর) সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কূটনীতির ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রকে ৭টি শর্ত দিয়েছি। যতক্ষণ না তারা আমাদের শর্তগুলো পূরণ করছে, ততক্ষণ আমরা হরমুজ প্রণালি উন্মুক্ত করব না, কোনো আলোচনাতেও বসব না।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর জবাবে চুপ না থেকে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে একযোগে পাল্টা আঘাত হানে ইরান।
সূত্র: গালফ নিউজ

হুথিদের ৫১ বিলিয়ন ডলার দাবির খবর ভিত্তিহীন: সৌদি আরব