ইরানের মহাকাশ শক্তি নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর তথ্য

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানকে রুখে দেওয়ার মতো শক্তি সঞ্চয় করে মহাকাশে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে ইরান। পেন্টাগনের সাম্প্রতিক এক গোয়েন্দা প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তখ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) জানিয়েছে, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন ইরান ভূমি-ভিত্তিক জ্যামিং সিস্টেম ব্যবহার করে মার্কিন মহাকাশ সক্ষমতার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল। সিস্টেমটি স্যাটেলাইট-ভিত্তিক জিপিএস সংকেতও ব্যাহত করতে পারে প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান তার সামরিক সক্ষমতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় মর্যাদা জোরদার করার জন্য সামরিক ও বেসামরিক মহাকাশ কর্মসূচি সম্প্রসারণ করছে।
গত মাসে মিচেল ইনস্টিটিউটের একটি ওয়েবিনারে স্পেস ফোর্সেস সেন্ট্রালের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল টড বেনসন মন্তব্য করেন, আজ মহাকাশ সহজলভ্য ও সাশ্রয়ী। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মহাকাশ তথ্য অনুসারে, ইরানের প্রায় এক ডজন সক্রিয় স্যাটেলাইট রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এর চেয়ে ১ হাজার গুণেরও বেশি স্যাটেলাইট পরিচালনা করে। একই সঙ্গে নিজেদের গোয়েন্দা ও লক্ষ্য নির্ধারণের সক্ষমতা আরও নিখুঁত করতে ইরান চীন ও রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট সহায়তা পাচ্ছে বলেও জানা গেছে।
তবে ইরানের বিরুদ্ধে মহাকাশে শ্রেষ্ঠত্ব অর্জনের মার্কিন দাবি নিয়ে খোদ আমেরিকান বিশেষজ্ঞদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মহাকাশ বিশেষজ্ঞ টড হ্যারিসন অ্যাক্সিওসকে বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতা হ্রাস করতে পারে, তাহলে তাদের ওপর আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই।
পরিস্থিতি মোকাবিলায় ডিআইএ জানিয়েছে, ইরান এখন ইলেকট্রনিক হামলা প্রতিরোধে তাদের দিকনির্দেশনা ও নেভিগেশন ব্যবস্থার সক্ষমতা বাড়াতেও কাজ করে যাচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ